ads

শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নেইমারের মাইলফলকের ম্যাচে ব্রাজিলের গোল উৎসব

খবর টি পড়েছেন : ৪১৬
নেইমারের মাইলফলকের ম্যাচে ব্রাজিলের গোল উৎসব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নতুন বিশ্বকাপ অভিযানের শুরুর ম্যাচে বলিভিয়াকে বিধ্বস্ত করলো ব্রাজিল। নেইমারের মাইলফলকের ম্যাচে সেলেকাওরা বলিভিয়াকে হারিয়েছে ৫-১ ব্যবধানে। ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার। দেশটির হয়ে সর্বোচ্চ গোলে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ফুটবলার পেলেকে। নেইমার ছাড়াও জোড়া গোল করেন রদ্রিগো। অন্য গোলটি রাফিনহার।

Shamol Bangla Ads

প্রথমার্ধে ২৪ মিনিটে জাল কাঁপিয়ে দারুণ শুরুতে অবদান রাখেন রদ্রিগো। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান রাফিনহা। ৫৩ মিনিটে আবারও রদ্রিগোর গোল। ম্যাচের ৬১তম মিনিটে লক্ষ্যভেদ করে পেলেকে ছাড়িয়ে দেশটির একক সর্বোচ্চ গোলদাতা বনে যান নেইমার।

চার গোলে পিছিয়ে পড়া বলিভিয়া সান্ত্বনার একটি গোল পায় ৭৮ মিনিটে। যদিও সেই গোল ম্যাচের ভাগ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। পরে ম্যাচের যোগ করা সময়ে আরও একটি গোল করে ব্যবধানটা আরও বাড়িয়ে নেন পিএসজি থেকে কিছু দিন আগে আল হিলালে নাম লেখানো এই তারকা।

Shamol Bangla Ads

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে এটি তার ৭৯তম গোল। এতদিন কিংবদন্তি পেলের সঙ্গে ৭৭ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। এখন তিনি এককভাবে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের বিশাল পরাজয়ে ব্যাটিং নিয়েই দুশ্চিন্তা সহকারী কোচের পরবর্তী সংবাদ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির চোখ রাঙানি