ads

বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুপার ফোরে কার খেলা কবে

খবর টি পড়েছেন : ৪৫৩
সুপার ফোরে কার খেলা কবে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এশিয়া কাপের সুপার ফোরের ৩ দল নিশ্চিত ছিল আগেই। গত রাতে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে চতুর্থ দলটাও চূড়ান্ত হয়ে গেছে। ‘এ’ গ্রুপ থেকে পাকিস্তান ও ভারত এবং ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ খেলবে সুপার ফোরে। এ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। ৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সেরা চারের এ লড়াই। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর শীর্ষ ২ দল ১৭ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

Shamol Bangla Ads

সুপার ফোরে খেলা হবে রবিন রাউন্ড পদ্ধতিতে। প্রথাগত সেমিফাইনালের বদলে এখানে ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে পয়েন্ট টেবিল পদ্ধতি। প্রতিটি দল এই পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফোরের প্রথম ২ ম্যাচেই থাকছে বাংলাদেশ। বুধবার লাহোরে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। আর ৯ তারিখ কলম্বোতে খেলা স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। আর সুপার ফোরের শেষ ম্যাচে ১৫ তারিখ খেলা হবে ভারতের বিপক্ষে।

সুপার ফোর পর্বের সূচি:

Shamol Bangla Ads

৬ সেপ্টেম্বর- বাংলাদেশ-পাকিস্তান – ৩টা ৩০ মিনিট লাহোর

৯ সেপ্টেম্বর- বাংলাদেশ-শ্রীলঙ্কা – ৩টা ৩০ মিনিট কলম্বো

১০ সেপ্টেম্বর- ভারত-পাকিস্তান – ৩টা ৩০ মিনিট কলম্বো

১২ সেপ্টেম্বর- ভারত-শ্রীলঙ্কা – ৩টা ৩০ মিনিট কলম্বো

১৪ সেপ্টেম্বর- শ্রীলঙ্কা-পাকিস্তান – ৩টা ৩০ মিনিট কলম্বো

১৫ সেপ্টেম্বর- বাংলাদেশ-ভারত – ৩টা ৩০ মিনিট কলম্বো

Need Ads
পূর্ববর্তী সংবাদ এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত পরবর্তী সংবাদ হিসাব না বুঝেই সুযোগ হারাল আফগানিস্তান