ads

মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্রিকেট মাঠে নামছে তারকারাও

খবর টি পড়েছেন : ৩৭১
ক্রিকেট মাঠে নামছে তারকারাও
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিশ্বের জনপ্রিয় খেলাগুলোর একটি ক্রিকেট। যার সঙ্গে মিশে আছে আবেগ-উন্মাদনা। এর প্রমাণ মেলে আমাদের দেশেও। ক্রিকেট উন্মাদনা বাংলাদেশের আনাচকানাচে ছড়িয়ে পড়েছে বহু আগেই। আসছে ৫ অক্টোবর বিশ্বজয়ের মিশনে নামবেন বাংলার টাইগাররা। তবে তার আগেই মাঠে নামবেন নানা অঙ্গনের তারকা শিল্পীরা। সে তালিকায় আছেন পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকারা।

Shamol Bangla Ads

বিশ্বকাপ জয়ের মিশনকে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই করা হয়েছে এ আয়োজন। ‘আমরা বিশ্বকাপ চাই’ শীর্ষক স্লোগানে উদ্যোগটি নিয়েছে জি নেক্সট।

জানা গেছে, এতে আটটি টিম অংশ নেবে। আর প্রতি টিমে মেন্টর বা উপদেষ্টা হিসেবে থাকবেন একজন সাবেক ক্রিকেট তারকা। দলগুলোর নেতৃত্ব দেবেন আটজন পরিচালক।

Shamol Bangla Ads

তারা হলেন- সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন এবং শিহাব শাহীন। আরেক দলের মালিক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। এ দলের ক্যাপ্টেন এখনও নিশ্চিত হয়নি।

সূত্র জানায়, আগামী ২৮-৩০ সেপ্টেম্বর টানা তিন দিনে শেষ হবে তারকাদের ক্রিকেট খেলার এ টুর্নামেন্ট। খেলা অনুষ্ঠিত হবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। খেলায় অংশে নেবেন- আফরান নিশো, পরীমণি, সাইমন সাদিক, রাশেদ মামুন অপু, সিয়াম আহমেদ, তমা মির্জা, ইরেশ যাকেরসহ আরও অনেকে। প্রতিটি দলই নিজেদের চ্যাম্পিয়ন করতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বড় ব্যবধানে আফগানদের হারিয়ে সুপার ফোরে বাংলাদেশ পরবর্তী সংবাদ এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত