লেখাতে হাত চলছে যার
খবর রাখো তার কি কভু?
কয় নম্বর বই তার এবার?

রাতটা যেথায় থমথমে ভার
সেথায় বসে এই ছড়াকার
লতা পাতায় ছন্দ কুড়ায়
খাতায় লিখে প্রাণটা জুড়ায়
নতুন ছড়া দেয় উপহার।
শুধু ছড়ায় নেইকো থেমে
ভরছে গল্প বইয়ের ফ্রেমে
কালের ছোঁয়ায় ইতিহাসে
মর্ম পাবে শব্দ চাষে
নাম ছড়াবে পাঠক প্রেমে।







