ads

রবিবার , ২০ আগস্ট ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি-ছড়াকার রফিকুল ইসলাম আধার এর ‘বৃষ্টি ও জ্বরের আদর’

খবর টি পড়েছেন : ৪৫৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বৃষ্টি এলো ঝমঝমিয়ে
ভিজলো খোকা খালি গায়ে,
ডাকছে মা আয় ঘরে আয়
নইলে ধরবে পরে জ¦র-ঝাপিয়ে।

Shamol Bangla Ads

খোকা ডাক শোনে না মা’র
ভিজে-খেলে তার মতো,
যদিও গৃহপালিত পশু-পাখি
দৌঁড়ে ঘরে ফিরলো যতো।

খোকা বৃষ্টি গেলে ঘরে ফিরে
কাঁপছে এবার থরথরিয়ে,
শরীরজুড়ে লাগায় তেলের মালিশ
কাঁপন দেখে মা’র বুকটা ডরফরিয়ে।

Shamol Bangla Ads

এবার সত্যিই এলো জ্বর
খোকার গায়ে লেপ-চাঁদর,
মা’র কথা না শুনায়
বৃষ্টির কুটুম করছে তারে আদর।
৩০/০৪/২৩ ইং।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে তেরাবাজার মাদ্রাসার ৫০০ ছাত্রকে মধ্যাহ্নভোজ করালেন হুইপ… পরবর্তী সংবাদ মইনুল হোসেন প্লাবনের কবিতা ‘স্বভাব’