ads

মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

র‌্যাঙ্কিংয়ে ফারজানা-নাহিদার ইতিহাস

খবর টি পড়েছেন : ৫৩৩
র‌্যাঙ্কিংয়ে ফারজানা-নাহিদার ইতিহাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আইসিসির ঘোষিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা ২০-এ ঢুকেছেন ওপেনার ফারজানা হক পিংকি ও বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সেরা ২০-এ ঢুকে ইতিহাস গড়েছেন ফারজানা। নাহিদাও দেশের ইতিহাসের সেরা বোলিং র‌্যাঙ্কিংয়ে ওঠা ক্রিকেটার।

Shamol Bangla Ads

ফারজানা হক মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাাচে সেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে সেঞ্চুরির কীর্তি গড়েছেন। ওই কীর্তি তাকে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে দিয়েছেন। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিনি উঠেছেন ১৯-এ।

এর আগে বাংলাদেশের হয়ে সেরা ব্যাটিং র‌্যাঙ্কিং ছিল রুমানার। তিনি ২০১৭ সালে ২৫-এ উঠেছিলেন। বোলিং র‌্যাঙ্কিংয়েও ১৯-এ উঠেছেন নাহিদা। তিনি ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে গুরুত্বপূর্ণ তিন উইকেট নিয়ে ম্যাচ টাই করতে বড় ভূমিকা রাখেন। এর আগে বোলিংয়ে সেরা র‌্যাঙ্কিং ছিল সালমা খাতুনের। তিনি ২০ নম্বরে উঠেছিলেন।

Shamol Bangla Ads

আইসিসির ঘোষিত নারী ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে শীর্ষে আছেন ইংল্যান্ডের নাতালিয়া স্কাইভার। এমনকি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও শীর্ষে আছেন স্কাইভার। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাতু। বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সোফিয়া একলেসটন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইন্টার মায়ামির অধিনায়ক মেসি পরবর্তী সংবাদ মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়