ads

সোমবার , ১৩ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিএসজি থেকেই অবসর নিতে চান নেইমার!

খবর টি পড়েছেন : ২৫৭
পিএসজি থেকেই অবসর নিতে চান নেইমার!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চলতি মৌসুমের এখনও তিন মাস বাকি। নেইমার জুনিয়রকে ওই তিন মাস পিএসজির জার্সিতে দেখা যাবে না। গোড়ালির ইনজুরিতে মৌসুম শেষ হয়ে গেছে তার। ব্রাজিলের ৩১ বছর বয়সী তারকা প্যারিসের ক্লাবটির হয়ে শেষ ম্যাচ ম্যাচ খেলে ফেলেছেন কিনা ওই প্রশ্নও উঠেছে।

Shamol Bangla Ads

তবে সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক দাবি করেছে, পিএসজি থাকতে চান নেইমার জুনিয়র। এমনিক প্যারিসে থেকেই অবসর নিতে চান তিনি। পিএসজির সঙ্গে তার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। অর্থাৎ এখনও চার মৌসুম লিগ ওয়ানের সেরা ক্লাবটির সঙ্গে চুক্তি আছে নেইমির। ওই চুক্তি সম্পন্ন করতে পারলে ব্রাজিলিয়ান নাম্বার টেনের বয়স হবে ৩৫ বছর।

চুক্তির মেয়াদ সম্পন্ন করে পিএসজির জার্সিতে এক দশক খেলার কীর্তি গড়ে নেইমার অবসর নিতে চান বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক। সংবাদ মাধ্যমের মতে, মৌসুম শেষে কিলিয়ান এমবাপ্পে এবং লিওনেল মেসি পিএসজি থাকবেন কিনা তা নিয়ে সংশয় আছে। মৌসুম শেষে পিএসজির সঙ্গে লিও’র চুক্তি শেষ হলেও নতুন চুক্তিতে সই করছেন না তিনি।

Shamol Bangla Ads

অন্যদিকে চলতি মৌসুমের শুরুতে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করা ফ্রান্স তারকা এমবাপ্পেও ক্লাব ছাড়তে পারেন বলে খবর। দুই তারকা পিএসজি ছাড়লেও নেইমার নাকি থেকে যেতে চান বর্তমান ক্লাবে। অবশ্য মেসি-এমবাপ্পে ক্লাব ছাড়তে চাইলে নেইমারকে নিয়ে ক্লাবের অবস্থান বদলে যেতে পারে। তিন তারকাকেই একসঙ্গে খুইয়ে ব্র্যান্ড ভেল্যু হারাতে চাইবে না প্যারিসিয়ানরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রতিটি জয়ই সমান, বড় দল হলে আরও ভালো… পরবর্তী সংবাদ ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে: তথ্যমন্ত্রী