ads

রবিবার , ১২ মার্চ ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রতিটি জয়ই সমান, বড় দল হলে আরও ভালো লাগে : মিরাজ

খবর টি পড়েছেন : ২৩২
প্রতিটি জয়ই সমান, বড় দল হলে আরও ভালো লাগে : মিরাজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘আমরা জিতলে, জিতে যায় বাংলাদেশ।’ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-২০ সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ। তার মতে, যেখানে বাংলাদেশের জয়ের প্রশ্ন, সেখানে ছোট-বড় দল বলে কিছু নেই। প্রতিটা জয়ই সমান।

Shamol Bangla Ads

টি-২০ দলে ফিরেই ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচ সেরা হওয়া মিরাজ বলেছেন, ‘প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ। প্রতিটা দেশের সঙ্গে জিতলেই ভালো লাগে। কারণ দিনশেষে জিতছে কে? বাংলাদেশ। জিতলে আপনারা খুশি, আমরা খুশি, ম্যানেজম্যান্ট খুশি, সারা দেশের মানুষই খুশি। কারণ আমরা জিতলে বাংলাদেশই জেতে।’

মিরাজের ভাষ্যে, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলেও বাংলাদেশ জেতে, নিউজিল্যান্ডের সঙ্গে জিতলেও বাংলাদেশ। অবশ্য বড় দলের সঙ্গে জিতলে আরও ভালো লাগে। আমরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছি। শুধু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারিনি। আজকে সেটাও পেরেছি। খুবই ভালো লেগেছে।’

Shamol Bangla Ads

মিরাজ জানিয়েছেন, তারা অবশ্যই জয়ের জন্য মাঠে নামেন। তবে জয়-পরাজয়ের বাইরে তাদের প্রসেস, রুটিন ঠিক রাখতে হয়। তার মতে, প্রসেস থেকে বের হলে কখনও জিততে পারবে না বাংলাদেশ। ম্যাচের আগে তারা ফল নিয়ে চিন্তা করেন না। বরং কীভাবে খেলবেন, গেমপ্ল্যান কী হবে, কীভাবে ভালো ক্রিকেট খেলা যায় এসব নিয়ে চিন্তা করেন। তিনি মনে করেন, এভাবে এগোলেই দিনশেষে ফল আসবে।

মিরপুরে ইংল্যান্ডকে ১১৭ রানে অলআউট করেছে বাংলাদেশ। জিতেছে ৪ উইকেটে। তবে নাগালে ইংলিশদের রুখেই আনন্দ না করার বার্তা দিয়েছিলেন অধিনায়ক সাকিব। এমনটাই বলেছেন মিরাজ, ‘ওরা ভালো শুরু করেছিল। আমাদের বোলাররা খুব ভালো করেছে। উইকেট খেলা যাচ্ছিল না এমন ছিল না। আমাদের বোলাররা ঘুরে দাঁড়িয়েছে। ওদের অলআউট করেছি তাতেই খুশিতে ছিলাম না। অধিনায়ক বারবার বলছিলেন, এখনই খুশি হওয়ার কিছু নেই। খেলা শেষে উদযাপন করবো।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ এই জয়টা একটু আলাদা : মাশরাফি পরবর্তী সংবাদ পিএসজি থেকেই অবসর নিতে চান নেইমার!