ads

শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রূপপুরে বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে মূল কুল্যান্ট পাইপলাইনের ওয়েল্ডিং সম্পন্ন

খবর টি পড়েছেন : ৮৬০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভবনে মূল কুল্যান্ট পাইপলাইনের (এমসিপি) ওয়েল্ডিং কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৮টি জয়েন্টের সংযোগকরণ, ওয়েল্ডিং এবং হিট ট্রিটমেন্টে সময় লেগেছে ৬০ দিন। অতিরিক্ত ৬ দিন লেগেছে বিশেষ ধরনের স্টেইনলেস স্টিলের সাহায্যে প্রলেপ প্রদানের কাজে। এই বিশেষ প্রলেপ পাইপলাইনকে ক্ষতিকর বস্তুর প্রভাব থেকে রক্ষা করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দায়িত্বে থাকা রুশ প্রতিষ্ঠান রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল কুল্যান্ট পাইপলাইন মূলত একাধিক পাইপের সমন্বয়ে গঠিত, যা প্রাইমারি সার্কিটের সঙ্গে যুক্ত থাকে। এতে চারটি লুপ রয়েছে এবং প্রতিটি রিয়্যাক্টর, রিয়্যাক্টর কুল্যান্ট পাম্প ও বাষ্প জেনারেটরের সঙ্গে সংযুক্ত। মূল কুল্যান্ট পাইপলাইনটি ১৪০ মিটার দীর্ঘ। এর অভ্যন্তরীণ ব্যাস ৮৫০ মিলিমিটার এবং ওজন ২৩৮ টন।

এএসই ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরি বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সময় এই মূল কুল্যান্ট পাইপলাইনের মধ্য দিয়ে ৩২০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় কুল্যান্ট (শীতলীকরণ পদার্থ) প্রবাহিত করা হবে। অতএব, এটি একটি দায়িত্বপূর্ণ কাজ যাতে শুধুমাত্র অত্যন্ত অভিজ্ঞ ওয়েল্ডারদেরই নির্বাচন করা হয়। উচ্চমান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে কাজের বিভিন্ন পর্যায়ে প্রতিটি ওয়েল্ডিং জয়েন্টের ৭টি ইন্সপেকশন করা হয়ে থাকে।’
গুরুত্বপূর্ণ এই কাজের সঙ্গে রুশ প্রতিষ্ঠান এনার্গোস্পেতসমন্তাঝের শতাধিক কর্মী যুক্ত ছিলেন। অন্য রুশ প্রতিষ্ঠান নিকিমিত-এতমস্ত্রয় কারিগরী, বিশেষজ্ঞ ও পরামর্শ সহায়তা প্রদান করেছে।

Shamol Bangla Ads

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম করপোরেশনের প্রকৌশল শাখা। প্রকল্পটিতে দু’টি ইউনিট স্থাপিত হবে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকছে থ্রি প্লাস প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জানুয়ারিতে সড়কে ঝরল ৫৮৫ প্রাণ পরবর্তী সংবাদ অপপ্রচারের জন্য নতুন শিক্ষাক্রমের গুণগত মান চাপা পড়ে…

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads