ads

শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অপপ্রচারের জন্য নতুন শিক্ষাক্রমের গুণগত মান চাপা পড়ে যাচ্ছে : শিক্ষামন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ

অপপ্রচার না চালিয়ে নতুন শিক্ষাক্রমের গুণগত মান ও উদ্দেশ্য নিয়ে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মিথ্যাচার ও অপপ্রচারের কারণে নতুন শিক্ষাক্রমের গুণগত মান ও উদ্দেশ্য চাপা পড়ে যাচ্ছে। শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রম নিয়ে এতো কথা বলা হচ্ছে, যার অধিকাংশই মিথ্যাচার। যেখানে ভুল আছে, অবশ্যই সংশোধন করেছি এবং করবো। যেখানে চিহ্নিত হবে ভুল, সেখানে শুদ্ধ হবে। কিন্তু যেসব মিথ্যাচার-অপপ্রচার চলছে, সেটিতো উদ্দেশ্যমূলকভাবে হচ্ছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে একটি গোষ্ঠী এ নিয়ে পিছনে লেগেছে।

এখন থেকে যারা বই লিখবেন, যেখান থেকে যে তথ্য নিবেন সেই সূত্র উল্লেখ থাকতে হবে বলেও জানিয়ে মন্ত্রী বলেন, কোনো বইয়ের মধ্যে কখনো সূত্র লেখা থাকে না। আর কোথাও থেকে লেখা নিয়ে থাকলে কৃতজ্ঞতা স্বীকার করা সাধারণ নিয়ম।
তিনি বলেন, এখন মানুষের মাঝে অনেক সচেতনতা এসেছে। কাজেই আমি আশা করবো, এখন থেকে যারা বই লিখবেন- কারো তথ্য নেওয়া হলে সূত্র উল্লেখ করে দিবেন।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!