ads

শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জানুয়ারিতে সড়কে ঝরল ৫৮৫ প্রাণ

খবর টি পড়েছেন : ৩১৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

চলতি বছরের জানুয়ারিতে সারাদেশে ৫৯৩টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ জনের প্রাণ গেছে। এরমধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৫ জন মারা যান। ৪ ফেব্রুয়ারি শনিবার সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছে। একই সময় রেলপথ দুর্ঘটনায় ৪৬ জন, নৌপথে ১১ জনের মৃত্যু হয়েছে। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে সারাদেশে মোট ৬৫০টি দুর্ঘটনায় ৬৪২ জনের মৃত্যু এবং ৯৭৮ জন আহত হয়েছেন।

Shamol Bangla Ads

নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ৯ জন, চালক ১৫৩ জন, পথচারী ৮৪ জন, নারী ৮০ জন, শিশু ৪৬ জন, শিক্ষার্থী ৪৬ জন, পরিবহন শ্রমিক ২৬ জন, সাংবাদিক একজন, শিক্ষক ৯ জন, প্রকৌশলী ২ জন, আইনজীবী ২ জন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ৮ জন। গত মাসের ১১ তারিখ সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ওই দিন নিহত হয়েছেন ৩০ জন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনার বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে। এরমধ্যে রয়েছে বেপরোয়া গতি, বিপদজনক অভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা, চালকদের মাদক সেবন, ট্রাফিক আইনের দুর্বলতা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ: স্পিকার পরবর্তী সংবাদ রূপপুরে বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে মূল কুল্যান্ট পাইপলাইনের ওয়েল্ডিং…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads