ads

বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হ্যাটট্রিক জয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

খবর টি পড়েছেন : ৩০২
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হ্যাটট্রিক জয়ে সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে যাত্রা শুরু করেছিল মেয়েরা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও জয় পেতে বেগ পেতে হয়নি। বুধবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেটের ভবিষ্যত খ্যাতি পাওয়া দলটি। উঠে গেছে বিশ্বকাপের সুপার সিক্সে।

Shamol Bangla Ads

দক্ষিণ আফ্রিকার বেনোনিতে গ্রুপ ‘এ’র ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমেছিল যুক্তরাষ্ট্র। তারা উইকেট ধরে খেললেও রান বড় করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলতে পারে ১০৪ রান।

দলটির হয়ে ওপেনার দিশা ডিংগ্রা ২০ রানের ইনিংস খেলেন। তিনে নামা স্নিগ্ধা পাউল সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া ইশানি ১৭ এবং গিতিকা ১৬ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে দিশা বিশ্বাস ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট।

Shamol Bangla Ads

জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। আফিফা প্রত্যাশা (৭), সুমাইয়া আক্তাররা (১০) এই ম্যাচে বড় সংগ্রহ পাননি। দিলারা আক্তার তিনে নেমে ১৭ করে ফিরে যান। স্বর্ণা আক্তার ২২ রানে আউট হন। এরপর রেবেকা খান ১৮ রান ও মিষ্টি শাহা ১৪ রান করে দলকে জয়ের বন্দরে ভেড়ান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জ টি-টুয়েন্টি ক্রিকেটে শেরপুর ও নেত্রকোনা ফাইনালে পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের…