ads

রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিহাস গড়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের বাঘিনীদের

খবর টি পড়েছেন : ২৯৮
ইতিহাস গড়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের বাঘিনীদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইতিহাস গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে বাঘিনীরা। ইতিহাসের প্রথম অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচেই টাইগ্রেসদের জয় ৭ উইকেটে।

Shamol Bangla Ads

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার মেয়েরা করে ৫ উইকেটে ১৩০ রান। রানটা ১৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন বাংলাদেশ অধিনায়ক দিশা বিশ্বাস। ম্যাচের দ্বিতীয় ওভারে তিনি বিদায় করেন কেটি পেলেকে। নিজের পরের ওভারে দিশা ফেরান আরেক ওপেনার প্যারিস বাউডলারকেও।

তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়েন কেয়ার মুর ও এলা হেওয়ার্ড। ৫১ বলে ৫২ রান করা মুরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন লেগ স্পিনার রাবেয়া খান। হেওয়ার্ড করেন ৩৯ বলে ৩৫। শেষ দিকে অ্যামি স্মিথ ৭ বলে ১৬ ও রিস ম্যাককেনা ৬ বলে ১২ রান করে দলকে নিয়ে যান ১৩০ পর্যন্ত।

Shamol Bangla Ads

বাংলাদেশের হয়ে দিশা ২ উইকেট নেন ২৫ রানে। জাতীয় দলে খেলে ফেলা পেসার মারুফা আক্তার ২ উইকেট নেন ৩১ রানে। রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই বাংলাদেশ হারায় মিষ্টি সাহাকে। তবে সেই ধাক্কা দল সামলে ওঠে দ্রুতই। দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন আফিফা প্রত্যাশা ও দিলারা আক্তার।

দুজনই অবশ্য বিদায় নেন এক ওভারে। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া কিপার-ব্যাটার দিলারা আউট হন ৭ চারে ৪২ বলে ৪০ রান করে। দুটি করে চার-ছক্কায় প্রত্যাশা করেন ২২ বলে ২৪। তবে জোড়া ধাক্কায়ও টালমাটাল হয়নি বাংলাদেশ। স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তার দারুণ জুটি গড়ে দলকে পৌঁছে দেন লক্ষ্যে।

স্বর্ণা অপরাজিত থাকেন ১৫ বলে ১৩ করে। রান বাড়ানোর মূল কাজটি করেন সুমাইয়া। তার ব্যাট থেকে আসে ২৭ বলে অপরাজিত ৪১। বাংলাদেশের পরের ম্যাচ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন পরবর্তী সংবাদ মেসিকে কিনতে রেকর্ড ৩শ মিলিয়ন ইউরোর প্রস্তাব!