শেরপুরের নকলায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ১৪ জানুয়ারি শনিবার দুপুরে গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা এলাকায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ওই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা প্রতিযোগিতার আয়োজন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরমেয়র হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন প্রমুখ।

১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা।




