ads

বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লাল কার্ড পেলেন নেইমার

খবর টি পড়েছেন : ৪০১
লাল কার্ড পেলেন নেইমার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বকাপ বিরতির পর ফের শুরু হয়েছে লিগ ওয়ান। ২৮ ডিসেম্বর বুধবার রাতে স্ট্রাসবার্গের বিপক্ষে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি জয় পেয়েছে ২-১ গোলে। লিওনেল মেসি না থাকলেও খেলেছেন ব্রাজিলীয় তারকা নেইমার ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

Shamol Bangla Ads

তবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। ম্যাচের ১৪তম মিনিটে নেইমারের করা ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়েছিলেন মার্কুনিস। লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে সেই মার্কুনিসের আত্মঘাতী গোলে সমতা ফেরে স্ট্রার্সবার্গ।

ম্যাচের ৬১তম মিনিটে পেছনে থাকা স্ট্রাসবুর্গের মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনের মুখে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এর পরের মিনিটেই স্ট্রাসবুর্গের ডি বক্সের মধ্যে ডাইভ দিলে রেফারি নেইমারকে দেখান দ্বিতীয় হলুদ কার্ড, যা পরিণত হয় লাল কার্ডে। নেইমারের ডাইভ রেফারির কাছে অভিনয় মনে হয়েছে। ফলে ৬২ মিনিটেই দশজনের দলে পরিণত হয় পিএসজি।

Shamol Bangla Ads

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজির ২-১ গোলের জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১১ জানুয়ারি মাঠে নামছেন সর্বকালে সেরা খেলোয়ার মেসি পরবর্তী সংবাদ শেরপুরে অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট : ময়মনসিংহকে হারিয়ে বিভাগীয়…