ads

বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১১ জানুয়ারি মাঠে নামছেন সর্বকালে সেরা খেলোয়ার মেসি

খবর টি পড়েছেন : ৩৪৩
১১ জানুয়ারি মাঠে নামছেন সর্বকালে সেরা খেলোয়ার মেসি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশ্বকাপ-বিরতি শেষে শুরু হয়ে গেল ক্লাব ফুটবল। মেসি-নেইমারদের পিএসজি মাঠে নামবে আগামীকাল। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’-তে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ স্ত্রাসবুর্গ। এ ম্যাচে হয়তো কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে পাবে পিএসজি। কিন্তু সর্বকালের সেরা খেলোয়ার মেসিকে যে পাচ্ছে না, সেটা নিশ্চিত।

Shamol Bangla Ads

বিশ্বকাপ জয়ের উৎসব শেষে আর্জেন্টিনা দলের অনেক খেলোয়াড় এরই মধ্যে ক্লাবে যোগ দিয়েছেন। কিন্তু লিওনেল মেসি এখনো রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। বিশ্বকাপের ধকল আর শিরোপা-উৎসব শেষ করে তার পিএসজিতে ফিরতে একটু দেরিই হবে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্তসের খবর অনুযায়ী মেসি পিএসজির অনুশীলনে ফিরবেন ৩ জানুয়ারি। তার মানে বিশ্বকাপের পর প্রথম ৩টি ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ককে পাচ্ছে না পিএসজি। আগামীকাল স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের পর ১ জানুয়ারির ম্যাচেও থাকবেন না মেসি।

Shamol Bangla Ads

এরপর ফ্রেঞ্চ কাপে পিএসজি খেলবে শাতোরুর বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৬ জানুয়ারি। কাপের ম্যাচ বলে এ ম্যাচেও না খেলার কথা মেসির। স্বাভাবিক পরিস্থিতিতেও এ ধরনের অগুরুত্বপূর্ণ ম্যাচে তারকা খেলোয়াড়দের সাধারণত বিশ্রাম দিয়ে থাকে বড় দলগুলো।

সব মিলিয়ে মেসি তাই ১১ জানুয়ারির আগে মাঠে ফিরছেন না মেসি। সেদিন ফ্রেঞ্চ লিগ ‘আঁ’-তে ঘরের মাঠে অঁজার বিপক্ষে খেলবে পিএসজি। ওই দিন মেসিকে ফরাসি ফুটবলপ্রেমীরা কীভাবে গ্রহণ করে, সেটি দেখার অপেক্ষায় আছে বিশ্ব। কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্সকে হারিয়েই যে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ শিরোপা জিতেছে মেসির আর্জেন্টিনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডমিঙ্গো যুগের অবসান পরবর্তী সংবাদ লাল কার্ড পেলেন নেইমার