ads

সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপজয়ী ফার্নান্দেজকে নিয়ে ২ ক্লাবের কাড়াকাড়ি

খবর টি পড়েছেন : ৩৪৮
বিশ্বকাপজয়ী ফার্নান্দেজকে নিয়ে ২ ক্লাবের কাড়াকাড়ি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চলতি বছরের জুলাইয়ে ২ কোটি ইউরোরও কম দলবদল ফিতে আর্জেন্টিনার সেন্ট্রাল মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ায় পর্তুগালের ক্লাব বেনফিকা। কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর এমনকি অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফার্নান্দেজ বিশ্বকাপের সেরা তরুণের পুরস্কার জেতার পর এখন বড় বড় ক্লাবের নজরে আছেন আর্জেন্টাইন এ তরুণ তুর্কি।

Shamol Bangla Ads

তাকে পেতে ইংল্যান্ডের ২ পরাশক্তি ক্লাব লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড লড়াইয়ে নেমেছে। শেষ পর্যন্ত যে দলই তাকে পাক, বেনফিকা পরিষ্কার করেই জানিয়ে দিয়েছে, ফার্নান্দেজকে পেতে খরচ করতে হবে ১২ কোটি ইউরো!

দলবদলের বাজারে ফার্নান্দেজের চাহিদা আর দাম যে তরতরিয়ে বাড়বে, সেটা কাতার বিশ্বকাপ চলাকালেই বোঝা গিয়েছিল। সান মার্তিনের অলিগলিতে খেলতে খেলতেই স্থানীয় ক্লাব লা রেকোভার এক স্কাউটের চোখে পড়ে যায় ৪ বছরের ফার্নান্দেজ।

Shamol Bangla Ads

২০০৫ সালে ছোট্ট ফার্নান্দেজকে ক্লাব লা রেকোভায় নিয়ে যান ওই স্কাউট। সেখানেই ফুটবলের হাতেখড়ি ফার্নান্দেজের। এরপর ৫ বছর বয়সে জায়গা হয় আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেটে। ১৮ বছর বয়সে রিভার প্লেটের যুব দল থেকে ফার্নান্দেজ জায়গা পান মূল দলে।

এ বছরই রিভার প্লেট থেকে নাম লেখান বেনফিকায়। পর্তুগালের ক্লাবটি ফার্নান্দেজের মধ্যে প্রতিভার বিচ্ছুরণ ঠিকই টের পেয়েছিল। আর না হলে কি ১৮ বছরের একজন মিডফিল্ডারের রিলিজ ক্লজ ১২ কোটি ইউরো করে তারা!

বিশ্বকাপের ঠিক পরপরই ফার্নান্দেজকে পেতে বেনফিকার দরজায় কড়া নাড়ে লিভারপুল। আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য বেনফিকাকে তারা ১০ কোটি ইউরোর প্রস্তাব দেয়। এত দিনে ফার্নান্দেজ যে অমূল্য এক সম্পদে পরিণত হয়েছেন, সেটা বেনফিকা ভালো করেই বুঝতে পেরেছে। এ কারণেই তারা লিভারপুলকে জানিয়ে দিয়েছে, ১২ কোটি ইউরোর এক পয়সা কমেও ফার্নান্দেজকে পাওয়া সম্ভব নয়। সুযোগ বুঝে ফার্নান্দেজকে পাওয়ার দৌড়ে নামে ইউনাইটেড।

ব্রিটিশ গণমাধ্যমের খবর, ইউনাইটেড ১২ কোটি ইউরো রিলিজ ক্লজ দিয়েই ফার্নান্দেজকে পেতে রাজি আছে। দেখা যাক, শেষ পর্যন্ত ফার্নান্দেজকে কোন দল পায়-লিভারপুল, নাকি ইউনাইটেড।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপজয়ী মার্টিনেজকে রাখতে চায় না অ্যাস্টন ভিলা পরবর্তী সংবাদ শেরপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত