ads

শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথমবার আইপিএলে দেশের তিন ক্রিকেটার

খবর টি পড়েছেন : ৪২৮
প্রথমবার আইপিএলে দেশের তিন ক্রিকেটার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রথমবারের মতো আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এক আসরে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। আগের বারের ফ্র্যাঞ্চাইজি দিল্লী ক্যাপিটালসেই এবারও থাকছেন মুস্তাফিজ। ২৩ ডিসেম্বর মশুক্রবার ভারতের কোচিতে অনুষ্ঠিত স্বল্প পরিসরের নিলামে দল পেয়েছেন সাকিব ও লিটন।

Shamol Bangla Ads

আগের বারের নিলামে দুইবারের ডাকেও অবিক্রিত থেকেছিলেন সাকিব আল হাসান। ভিত্তিমূল্য কমিয়ে এবারেও প্রথম ডাকে দল পাননি টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে দ্বিতীয় ডাকে ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিবকে দলে টেনেছে পুরোনো ঠিকানা কোলকাতা নাইট রাইডার্স।

সাকিবের মতোই নিলামের প্রথম ডাকে দল পাননি লিটন দাস। দ্বিতীয় ডাকে অবশ্য তাকে দলে টেনেছে সাকিবের কোলকাতা নাইট রাইডার্স। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে টেনেছে কোলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

Shamol Bangla Ads

ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে গতবার মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল দিল্লী ক্যাপিটালস। ফিজের নতুন বলে সুইং ও কাটারে মুগ্ধ হয়ে এবারও তাকে দলে রেখে দিয়েছে দিল্লীর ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি আসর ও ম্যাচ খেলেছেন সাকিব। ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে ৭১ ম্যাচ খেলে ব্যাট ও বল হাতে মাঠ মাতিয়েছেন তারকা এই অলরাউন্ডার। সত্তরের বেশি ম্যাচ খেলে ২০ গড়ে তার রান ৭৯৩। আর বল হাতেও নিয়েছেন ৬৩টি উইকেট। রানের খেলা আইপিএলে সাকিবের ইকোনমি সাড়ে সাতের কম। দীর্ঘদিনের ফ্র্যাঞ্চাইজি কোলকাতার হয়ে দুটো শিরোপা জিতেছেন সাকিব। দুটো শিরোপাজয়ী ফাইনালেই দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন পরবর্তী সংবাদ ভারতকে ১৪৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ