ads

রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরাসরি ২০২৩ বিশ্বকাপ খেলতে বাধা নেই টাইগারদের

খবর টি পড়েছেন : ৩০৯
সরাসরি ২০২৩ বিশ্বকাপ খেলতে বাধা নেই টাইগারদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী বছর (২০২৩) ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে আর কোনো বাধা নেই বাংলাদেশ দলের। বিশ্বকাপের আগে টাইগারদের আরও দুটি সিরিজ বাকি থাকলেও তার আগেই ভারত বিশ্বকাপ নিশ্চিত করল তামিম ইকবালের দল।

Shamol Bangla Ads

আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ীর মধ্যে ছয় সিরিজে ১৮ ম্যাচ খেলে ১২ ম্যাচ জয় লাভ করেছে বাংলাদেশ দল। যেখানে মোট পয়েন্ট অর্জন করেছে ১২০। বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও স্বাগতিক ভারত।

গেল শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের পরই বাংলাদেশের বিশ্বকাপে খেলার রাস্তা পরিস্কার হয়ে যায়। আয়োজক দেশ ভারত ছাড়া সুপার লীগের শীর্ষের ৭ দল সরাসরি অংশ নিবে আসন্ন বিশ্বকাপে।

Shamol Bangla Ads

আগামী বছরের (২০২৩ মার্চ) মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। এরপর আবার মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েছে সিরিজ। অবশ্য এই দুই সিরিজের কোনও ম্যাচ না জিতলেও বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলতে আর কোনো বাধা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আর্জেন্টিনার জয়ে শেরপুরে আনন্দ মিছিল পরবর্তী সংবাদ সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল