ads

মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

খবর টি পড়েছেন : ২৬৬
সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আগে জিততে পারেনি ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে সুইসদের রক্ষণ দেয়ালে আটকে গিয়েছিল সেলেকাওরা। কাতারেও ওই রক্ষণ দুর্গ শক্ত করে খেলছিল সুইসরা। হলুদ জার্সির খেলোয়াড়রা আক্রমণে উঠলেও দুর্গ ভেদ করতে পারছিল না। শেষদিকে মিডফিল্ডার কাসেমিরো ব্রেক থ্রু দেন। ১-০ গোলের জয়ে দলকে তুলে নেন বিশ্বকাপের শেষ ষোলায়।
সোমবার ৯৭৪ স্টেডিয়ামে প্রথমার্ধ গোল শূন্য সমতায় শেষ করে ব্রাজিল ও সুইজারল্যান্ড। গোলবারে দুটি শট নিলেও সুইস গোলরক্ষক ইয়ান সমারকে ফাঁকি দিতে পারেনি তিতের শিষ্যরা। এর মধ্যে ম্যাচের ২৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র নিশ্চিত গোল হওয়ার মতো সুযোগ মিস করেন। তার শট দুর্বল হয়ে যাওয়ায় ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।

Shamol Bangla Ads

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ভিনিসিয়াস বল জাড়ে পাঠিয়ে উদযাপন শুরু করেন। কিন্তু ভিএআর তার গোলটি বাতিল করে দেয়। হতাশ হতে হয় ব্রাজিলিয়ান ভক্তদের। গোলশূন্য সমতার দিকে যাওয়া ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো ৮৩ মিনিটে বক্স থেকে জোরালো শট নেন। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা রদ্রিগো গোয়েসের পাসে দলকে লিড এনে দেন। তার ওই শট ফেরানোর কোন সুযোগই ছিল না সুইস গোলরক্ষক ইয়ান সমারের।

জয় ছোট হলেও নেইমারহীন ব্রাজিল কর্তৃত্ব করেই খেলেছে। ৫৩ শতাংশ বল পায়ে রেখে সুইজারল্যান্ডের গোলে পাঁচটি শট নিয়েছে ল্যাতিন দলটি। দুটি আক্রমণ ভেস্তে গেছে বাইরে শট নেওয়ায়। অন্যদিকে সুইসরা আক্রমণ তুলতে পারে মাত্র দুটি। অ্যালিসনকে পরীক্ষা নেওয়ার মতো কোন শটই নিতে পারেনি তারা। দুটি শট নিলেও বক্সের মুখে ব্রাজিলের রক্ষণ দেয়ালে লেগে তা ফিরে আসে।

Shamol Bangla Ads

ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে ক্যামেরুনের বিপক্ষে ২ ডিসেম্বর। এক পরাজয় ও এক সমতা করা আফ্রিকার দলটির বিপক্ষে সেলেকাওদের লড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। ওই ম্যাচে ফিট হলে অল্প সময়ের জন্য হলেও মাঠে দেখা যেতে পারে নেইমারকে। অন্যদিকে এক সমতা করা সার্বিয়া জাতিগত সংকট থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে জিতলে চলে যাবে নকআউটে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিদ্যুৎ-জ্বালানির দাম সমন্বয়ের ক্ষমতা পেতে যাচ্ছে সরকার, মন্ত্রিসভায়… পরবর্তী সংবাদ বন্দি জঙ্গিরা যেন রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাতে না পারে…