ads

বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আর্জেন্টাই কোচ স্কালোনির দায়িত্ব বাড়লো ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত

খবর টি পড়েছেন : ৩২৯
আর্জেন্টাই কোচ স্কালোনির দায়িত্ব বাড়লো ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনির চাকরি মেয়াদ বাড়ল। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ২০২৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়েছে।

Shamol Bangla Ads

দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চিকুই তাপিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কালোনির সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি আপনাদের জানাতে পেরে উচ্ছ্বসিত যে, স্কালোনির সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। জাতীয় দলের এই প্রজেক্টটির প্রতি আমরা প্রতিজ্ঞাবন্ধ।’

রাশিয়া বিশ্বকাপের পরে আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি চাকরি হারান। লিওনেল মেসি অঘোষিত অবসরে চলে যান। আর্জেন্টিনা ফুটবলের ওই সংকটে দায়িত্ব দেওয়া হয় লিওনেল স্কালোনিকে। যখন তার বয়স মাত্র ৪০ বছর। যিনি মেসির সঙ্গেও খেলেছেন।তাকে দায়িত্ব দেওয়া হয় নতুন দল গড়তে। সবচেয়ে ভারি তবে অলিখিত দায়িত্ব ছিল মেসিকে বুঝিয়ে-শুনিয়ে জাতীয় দলে ফেরানো। যোগাযোগ দক্ষতা বলে স্কালোনি সেটা পেরেছেন। পেরেছেন নতুন একটা দল গড়তে এবং মেসিকে নিয়ে ওই দলটাকে এক সুতোয় গাঁথতে।

Shamol Bangla Ads

এরপর সেনাপতি মেসির অধীনে লওতারো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরোরা দারুণ পারফরম্যান্স করে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে। সহজে কাতার বিশ্বকাপে নাম তুলেছে। বিশ্বকাপের ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জিতেছে। স্কালোনি তার কৌশলের খেলায় মন জিতেছেন। কাতার বিশ্বকাপ হতে পারে মেসির শেষ। লিও পরবর্তী জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার দীক্ষা দিতে স্কালোনিই সম্ভাব্য সেরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পারলেন না সাকিবরা, ব্রুকস ঝড়ে ফাইনালে জ্যামাইকা পরবর্তী সংবাদ অভিনন্দন বৃষ্টিতে ভিজলেন ময়মনসিংহের ৮ ফুটবলার