ads

বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অভিনন্দন বৃষ্টিতে ভিজলেন ময়মনসিংহের ৮ ফুটবলার

খবর টি পড়েছেন : ৪১৪
অভিনন্দন বৃষ্টিতে ভিজলেন ময়মনসিংহের ৮ ফুটবলার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কলসিন্দুরে নারী ফুটবল জাগরণের যে গল্পটা শুরু হয়েছিল কাঠমাণ্ডুর দশরথে তা পূর্ণতা পেয়েছে। সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ওই দলের আট ফুটবলারকে ময়মনসিংহে বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফুটবলারদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম। সজ্জিত পিকআপে তাদের ময়মনসিংহ শহর ঘুরিয়ে নেওয়া হয় সার্কিট হাউজে।

Shamol Bangla Ads

এ সময় সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শাছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, তহুরা খাতুন, সাজেদা আক্তার, মার্জিয়া আক্তাররা রাস্তার পাশে দাঁড়ানো মানুষের অভিবাদন বৃষ্টিতে ভাসেন।

দুপুর ২টার দিকে সার্কিট হাউজ থেকে ঘোড়ার গাড়িতে করে তাদের নেওয়া হয় শিল্পাচার্য জয়নুল আবেদীন উদ্যান চত্বরের বৈশাখী মঞ্চে। সেখানে সানজিদা-মারিয়াদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফুটবল ফেডারেশন।

Shamol Bangla Ads

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, বিভাগীয় কমিশান শফিকুর রেজা, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার মাছুম আহাম্মদ, জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, দুর্গাপুরের সাবেক এমপি মোশতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ আর্জেন্টাই কোচ স্কালোনির দায়িত্ব বাড়লো ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত পরবর্তী সংবাদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার সুযোগ নেই: আইনমন্ত্রী