ads

বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসকে হারালো পিএসজি

খবর টি পড়েছেন : ৩৮৮
এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসকে হারালো পিএসজি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

একদিকে পার্ক দেস প্রিন্সেস ভরা দর্শক, অন্যদিকে পিএসজির ত্রিফলা মেসি-নেইমার-এমবাপ্পে। জুভেন্টাস একটু কোণঠাসা হয়েই শুরু করেছিল। সুযোগ নিতে দেরি করেনি স্বাগতিকরা। প্রথমার্ধে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর জুভরা আক্রমণের ধার বাড়ালেও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পিএসজির কাছে হেরেছে ২-১ গোলে।

Shamol Bangla Ads

ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে ওল্ড লেডিরা। পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার দারুণ এক চিপে বল পাঠান ফ্রান্সম্যান এমবাপ্পেকে। নিঁখুত দক্ষতায় জালে বল পাঠান তিনি।

ম্যাচের ২২ মিনিটে লিড ২-০ করেন এমবাপ্পে। এবারও বল যায় নেইমারের পা থেকে। পিএসজির নাম্বার দেন পায়ের জাদুতে বল পাঠান আশরাফ হাকিমিকে। সেটা আলতো টাচে এমবাপ্পেকে দেন তিনি। ওয়ান টাচে জালে বল পাঠিয়ে দেন ফ্রান্স তারকা।

Shamol Bangla Ads

ম্যাচের ৫৩ মিনিটে ম্যাককেনি এক গোল শোধ করেন। ম্যাচে গোল হওয়ার মতো তিনটি শট ফেরান ইতালির পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। কিন্তু কর্নার থেকে আসা ক্রস থেকে ম্যাকের হেড ফেরাতে পারেননি তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গানারদের উড়িয়ে দিল ম্যানইউ পরবর্তী সংবাদ ২ প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা