ads

সোমবার , ৫ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গানারদের উড়িয়ে দিল ম্যানইউ

খবর টি পড়েছেন : ২৯৯
গানারদের উড়িয়ে দিল ম্যানইউ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বয়স মাত্র ২২ বছর। পিঠে সাঁটা ১০০ মিলিয়ন ইউরোর সিল। অভিষেক ওল্ড ট্রাফোর্ডে। সব চাপ জয় করতে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার অ্যান্তোনি নিলেন ৩৫ মিনিট! তার ওই গোলে শুরু পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ এরিক টেন হাগের অধীনে আরেকটি মন জয় করা ম্যাচ উপহার দিয়েছে। রবিবারের ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে তুলে নিয়েছে ৩-১ গোলের জয়।

Shamol Bangla Ads

মৌসুমের শুরুর পাঁচ ম্যাচে জয় তুলে নিয়ে উড়ছিল মাইকেল আর্তেতার আর্সেনাল। দারুণ খেলছিলেন গ্যাব্রিয়েল জেসুস-ওডেগার্ড-মার্টিনেল্লিরা। অন্য দিকে শুরুর দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছিলেন হাগ। পরের চার ম্যাচে জয় তুলে নিয়ে সাবেক আয়াক্স কোচ বুঝিয়ে দিয়েছেন অনেক কিছু করার আগে তার।

ম্যাচের ৩৫ মিনিটে রেড ডেলিভসরা প্রথম লিড নেয়। মার্কোস রাশফোর্ডের দেওয়া পাস ধরে বাঁ-পায়ের নিঁখুত শটে গোল করেন দলবদলের ডেডলাইন ডে’তে ম্যানইউ-এর সঙ্গে চুক্তি করা অ্যান্তোনি। দ্বিতীয়ার্ধের ৬০মিনিটে জেসুসের পাস ধরে গোল করে দলকে সমতায় ফেরান বুকোয়াকা সাকা।

Shamol Bangla Ads

পরের গল্পটা রাশফোর্ডের। ইংলিশ স্ট্রাইকার ৬৬ মিনিটে দলকে আবার লিডে ফেরান। রেড ডেভিলস অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ লম্বা করে তাকে বল বাড়ান। গতিতে প্রতিপক্ষের রক্ষণ পরাস্ত করে জালে বল পাঠান এই নাম্বার টেন। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তাকে ওই গোলে সহায়তা দেন ক্রিস্টিয়ান এরিকসন। এই জয়ে পয়েন্ট টেবিলে পাঁচে আছে ম্যানইউ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাব্বির স্ত্রীকে নিয়ে ঘুরছেন দুবাই পরবর্তী সংবাদ এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসকে হারালো পিএসজি