ads

বুধবার , ৩ আগস্ট ২০২২ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩, ২০২২ ১:১৯ অপরাহ্ণ

উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। যার কারণে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ৩ আগস্ট বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে আমাদের উপকূলীয় জেলাগুলোসহ সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য মাছ ধরার ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে এই সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এই সতর্ক সংকেত আজ সকাল ১০টা থেকে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পূর্বাভাসে আবুল কালাম মল্লিক বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Shamol Bangla Ads

অন্যদিকে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে রাত এবং দিনের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।

Need Ads
error: কপি হবে না!