ads

শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিল্লিতে কূটনীতিকদের অবাধ, সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ৫১৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯০টি কূটনৈতিক মিশনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এই অঙ্গীকারের কথা জানান।

Shamol Bangla Ads

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে প্রায় ৯০টি দেশের কূটনীতিকদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। ব্রিফিং সেশনে বিপুলসংখ্যক রাষ্ট্রদূত ও কূটনীতিক উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বৈদেশিক নীতির অগ্রাধিকার ও গতিশীলতার কথা তুলে ধরেন। তিনি বিভিন্ন ভূ-রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন। ব্রিফিংকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।

Shamol Bangla Ads

পররাষ্ট্রসচিব কূটনীতিকদের বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও অবহিত করেন। অনেক গণতান্ত্রিক দেশে নির্বাচনকে একটি উৎসব হিসেবে দেখতে পায় উল্লেখ করে তিনি রাষ্ট্রদূতদের বলেন, বাংলাদেশের জনগণ এই উৎসবে আনন্দিত। তারা তাদের পছন্দের প্রতিনিধিদের ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
মাসুদ বিন মোমেন এই অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে তাদের সমর্থন কামনা করেন।

এ সময় পররাষ্ট্রসচিব আগামী ১ ডিসেম্বর লন্ডনে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ২০২৪-২৫ মেয়াদের জন্য ‘সি’ ক্যাটাগরির অধীনে কাউন্সিলর পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চান।

বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন, অব্যাহত স্থিতিশীলতা, আঞ্চলিক ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান গুরুত্ব এবং বৈশ্বিক উদ্বেগের বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ততার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রসচিব ঢাকায় কূটনৈতিক মিশন খোলার বিষয়ে তাদের নিজ নিজ সরকারকে অনুরোধ করার জন্য রাষ্ট্রদূতদের অনুরোধ করেন।

তিনি তাদের এই প্রক্রিয়া সহজতর করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা ও সহায়তার আশ্বাস দেন। অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩০০ আসনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দিয়ে অনুসন্ধান কমিটি… পরবর্তী সংবাদ মোংলা বন্দর উন্নয়নের কাজ পাচ্ছে চীন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads