ads

সোমবার , ১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২৬৯
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। হারারেতে ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট আর ১৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। এই জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা ফেরাল বাংলাদেশ।

Shamol Bangla Ads

প্রথম টি-টোয়েন্টিতে হারের পর আজ দ্বিতীয়টিতে শুরু থেকেই সতর্ক ছিল বাংলাদেশ। দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও লিটন দাসের উদ্বোধনী জুটিতে আসে ৩৭ রান। তবে প্রথম ম্যাচের মতো আজও ব্যর্থ হয়েছেন মুনিম। ব্যক্তিগত ৭ রানে বোল্ড হয়েছেন রিচার্ড এনগারাভার বলে।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামা এনামুল বিজয়ের ইনিংসেও ছিল প্রথম ম্যাচের ছাপ। ১৫ বলে ১৬ রান করা বিজয় রাজার বলে ক্যাচ দিয়ে ফিরেছেন। এর আগে ফিফটি তুলে নিয়েছেন লিটন দাস। শন উইলিয়ামসের বলে এলবিডব্লু হওয়ার আগে ৩৩ বলে করেন ৫৬ রান। বাকি কাজ সারেন নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। শান্ত শেষপর্যন্ত ১৯ রানে ও আফিফ ৩০ রানে অপরাজিত থাকেন।

Shamol Bangla Ads

এর আগে প্রথম ইনিংসেই জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। আরও নির্দিষ্ট করে বললে মোসাদ্দেক হোসেন। ২০ রান খরচায় প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

মোসাদ্দেকের ঘূর্ণিতে শুরুতে চাপে পড়ে জিম্বাবুয়ে। পরে সিকান্দার রাজা আর রায়ান বার্লের ৮০ রানের জুটিতে লড়াইয়ের পুঁজি পায় স্বাগতিকেরা। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। আগের ম্যাচের ফিফটি করা রাজা এই ম্যাচেও করেছেন করেছেন ৬২ রান। তবে তাঁর ফিফটি অবশ্য দলের হার এড়াতে পারেনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অজুহাত দিতে চাই না, জেতার জন্য এসেছি :… পরবর্তী সংবাদ শোকাবহ আগস্ট শুরু