ads

শনিবার , ৩০ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অজুহাত দিতে চাই না, জেতার জন্য এসেছি : সোহান

খবর টি পড়েছেন : ৩৮২
অজুহাত দিতে চাই না, জেতার জন্য এসেছি : সোহান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ শনিবার। তবে সিনিয়র অনেক ক্রিকেটারই নেই জিম্বাবুয়ে সফরে। তাই অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানের নতুন অ্যাসাইনমেন্ট। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চ্যালেঞ্জ থাকলেও কোনো অজুহাত দিতে চান না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। সেই সঙ্গে সোহান জানিয়েছেন, জিম্বাবুয়েতে তারা শেখার জন্য নয়, জেতার জন্য গিয়েছেন।

Shamol Bangla Ads

প্রথম টি-টোয়েন্টির আগে হারারেতে সংবাদ সম্মেলনে সোহান বলেন, প্রথমত আমি কোনো অজুহাত দিতে চাই না। আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু এখানে তিনটি ম্যাচের জন্য এসেছি অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। যেটা বললাম চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবাই খুব আগ্রহী।

তিনি আরও বলেন, আমার কাছে মনে হয় যে ভালো একটা সিরিজ হবে। যদি বলেন হ্যাঁ, আমরা তরুণ একটা দল। কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা এখানে শিখতে আসিনি। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে তবে আমরা জেতার জন্যই এখানে এসেছি।

Shamol Bangla Ads

টি-টোয়েন্টি অধিনায়ক জানান, তাদের (জিম্বাবুয়ে) কন্ডিশনে তারা অবশ্যই ভালো দল। কিন্তু আমি আমার দল নিয়ে খুশি। ভালো একটা সিরিজ হবে এবং অবশ্যই লক্ষ্য থাকবে আমরা যেন শীর্ষে থেকে শেষ করতে পারি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টি-টোয়েন্টিতে সিরিজে স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড পরবর্তী সংবাদ সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ