ads

রবিবার , ১৭ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা

খবর টি পড়েছেন : ১৯৭
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গায়ানাতে হোয়াইটওয়াশের মিশনে আজ মাঠে নেমেছিল টাইগাররা। সিরিজে তৃতীয়বারের মতো টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। দুই বছর পর ওয়ানডে একাদশে সুযোগ পেয়ে জ্বলে উঠেন স্পিনার তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনারের বোলিং তোপে ১৭৮ রান গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। আর তাতেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ক্যারিবিয়ানদের তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করল সফরকারীরা।

Shamol Bangla Ads

১৭৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবালের ব্যাট থেকে রান আসলেও শান্ত মাত্র ১ রানে করে আলজারি জোসেফের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ইনিংস টেনেছেন টাইগার অধিনায়ক।

কিন্তু দেশ সেরা ওপেনার তামিম গুড়াকেশ মোতির বলে সুইপ করতে গিয়ে শর্ট স্কয়ার লেগে আকিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ব্যক্তিগত ৩৪ রান করে সাজঘরে ফিরেন তামিম।

Shamol Bangla Ads

অপরদিকে নিজের অর্ধশতক তুলে নেন লিটন কুমার দাস। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। দারুণ এক ফিরতি ক্যাচে এই টাইগার ব্যাটারকে সাজঘরে ফেরান ভাতি স্পিনার মোতি। এক বল পর তিনি আফিফ হোসেনকে বোল্ড করেন।

শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদ ও নুরুল হাসান সোহান দেখে শুনে খেলতে থাকে। ৬১ বলে ২৬ রান করে রিয়াদ আউট হলে ম্যাচ জিততে আরও দরকার ছিল ৩৩ রান। হাতে ছিল মাত্র ৪ উইকেট।

সেখান থেকে দলকে জয় এনে দেন সোহান ও মেহেদি হাসান মিরাজ। ৯ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় পায় টাইগাররা। আর তাতেই ৩-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
এর আগে গায়নার প্রভিডেন্সে দীর্ঘ দুই বছর পর রঙিন পোশাকে জাতীয় দলের হয়ে নিজের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখেন তাইজুল ইসলাম। হোয়াইটওয়াশের মিশনে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। শরিফুল ইসলামের বদলে দলে জায়গা পেয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের শুরু থেকেই চেপে ধরেন তাইজুল।

তার বোলিং তোপে ১৭৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। সাদা বলে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। স্বাগতিক অধিনায়ক নিকোলাস পুরানের ১০৯ বলে ৭৩ রানের দায়িত্বশীল ব্যাটিংয়ে এই সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ।

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন তাইজুল। এই সিরিজ জয়ে এ নিয়ে টানা পঞ্চম সিরিজ জিতল তামিম ইকবালরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪ পরবর্তী সংবাদ এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর