ads

বৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিজ জেতায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খবর টি পড়েছেন : ২৩৩
সিরিজ জেতায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

এক বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করায় দলের ক্রিকেটার, কোচ, স্টাফ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে। মাত্র ২০.৪ ওভারে জয় তুলে নিয়েছে। যা উইকেট এবং ওভারের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

Shamol Bangla Ads

দারুণ ওই জয়ে ওপেনার ও অধিনায়ক তামিম হার না মানা ৫০ রানের ইনিংস খেলেছেন। লিটন করেছেন অপরাজিত ৩২ রান। এছাড়া স্পিনার মেহেদি মিরাজ ৪টি এবং নাসুম আহমেদ ৩ উইকেট নিয়েছেন। প্রথম ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৩৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি পরবর্তী সংবাদ সরকার চামড়া শিল্পের প্রসার ও দাম বাড়াতে কাজ…