ads

শনিবার , ২৮ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিজটা হেরেই গেল বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২৪৯
সিরিজটা হেরেই গেল বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঢাকা টেস্টটা বাঁচাতে পারল না বাংলাদেশ। চট্টগ্রামে ড্র করে ফিরলেও ঢাকায় বাংলাদেশ হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় পড়েন স্বাগতিকেরা। শেষ মুহূর্তে সাকিব আল হাসান ও লিটন দাসের ফিফটিতে টেস্ট বাঁচানোর আশা দেখলেও সেটা আর হয়ে ওঠেনি। ১-০ ব্যবধানে হেরেই সিরিজ হাতছাড়া মুমিনুল হকদের।

Shamol Bangla Ads

ঢাকা টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ছোট লক্ষ্য খুব দ্রুতই পেরিয়ে যায় দুই লঙ্কান ব্যাটার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে। কোনো উইকেট না হারিয়ে মাত্র ১৮ বলেই ২৯ রান তুলে ম্যাচ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। ছোট লিড খুব দ্রুতই পেরিয়ে যায় দুই লঙ্কান ব্যাটার ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নে।

অথচ ম্যাচটা ড্রয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর সব সমীকরণ পাল্টে যায়। দ্বিতীয় সেশনের শুরুতে ১৯ বলের ব্যবধানে লিটন-সাকিব দুজনকেই হারিয়েছে বাংলাদেশ। শুরুটা লিটনের বিদায়ে। ১০৩ রানের জুটি ভাঙার পর টিকতে পারেননি সাকিবও। সাকিব-লিটনের বিদায়ের পর তাসের ঘরের মতো ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

Shamol Bangla Ads

দিনের প্রথম সেশনে মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে ১১৫ রান তোলে বাংলাদেশ। এই সেশনে খেলা হয় ৩৩ ওভার। মধ্যাহ্নভোজের বিরতির পর রামেশ মেন্ডিসের প্রথম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১৩তম ফিফটি পূর্ণ করেন লিটন। পরের ওভারে আসিথা ফার্নান্দোর পঞ্চম বলে ফিরতি ক্যাচের শিকার হয়ে ফেরেন সাজঘরে।

লিটনের বিদায়ের পর বাংলাদেশের শেষ ভরসা সাকিবও আউট হয়ে যান। বারংবার শর্ট বলের টোপ গিলতে গিয়ে আসিথার আরেক শর্ট বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে নিরোশান ডিকেভেলার হাতে ক্যাচ দেন সাকিব। দ্রুত ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকতও। প্রথম সেশনের প্রতিরোধ ভেঙে পড়ে বিরতির পরপরই। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর ৬ উইকেট শিকারে ইনিংসের ইতি বাংলাদেশের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৪১ রানের লিড নিয়ে অলআউট শ্রীলঙ্কা পরবর্তী সংবাদ যুদ্ধ না, আমরা শান্তি ও উন্নতি চাই :…