ads

বৃহস্পতিবার , ২৬ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৪১ রানের লিড নিয়ে অলআউট শ্রীলঙ্কা

খবর টি পড়েছেন : ২০৬
১৪১ রানের লিড নিয়ে অলআউট শ্রীলঙ্কা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এক প্রান্তে মুশফিক যেমন অপরাজিত ছিলেন। তেমনি অপরাজিত থাকলেন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেল ম্যাথুস। অন্য প্রান্ত দিয়ে আঘাত হানলেন সাকিব-এবাদত। তাদের বোলিংয়ে প্রথম ইনিংসে ৫০৬ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। লিড নিয়েছে ১৪১ রানের।

Shamol Bangla Ads

দ্বিতীয় সেশনে দিনেশ চান্দিমাল ফিরে যাওয়ার পর দ্রুত রান তুললে থাকে শ্রীলঙ্কা। তিনি ১২৪ রানে আউট হওয়ার পরে বেশি দূর এগোতে পারেনি লঙ্কানরা। ডিকওয়েলা (৯) ও রামেস মেন্ডিস (১০) ফিরতেই থামে লঙ্কানদের ইনিংস। অ্যাঞ্জেল ম্যাথুস ১৪৫ রানে অপরাজিত থাকেন।

ম্যাথুস ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। এর মধ্যে তিনবার ব্যাক টু ব্যাক টেস্টে সেঞ্চুরি পেলেন তিনি। ম্যাথুস-চান্দিমাল ছাড়াও প্রথম ইনিংসে রান পেয়েছেন লঙ্কান ওপেনার ও অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিনি ৮০ রান করেন। ধনাঞ্জয়া ডি সিলভা ৫৮ রান যোগ করেন।

Shamol Bangla Ads

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ ৩৬৫ রান তোলে। টস জিতে ব্যাট করতে নেমে ২৪ রানে ৫ উইকেট হারানোর পর লিটন দাস ও মুশফিকুর রহিম রেকর্ড ২৭২ রানের জুটি গড়েন। লিটন ফিরে যান ১৪১ রান করে। মুশি ১৭৫ রান করে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে পেসার কাসুন রাজিথা পাঁচ উইকেট তুলে নেন। অন্য পেসার অসিথা ফার্নান্দো থলেতে ভরেন চার উইকেট। একজন রান আউট হন। বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন স্পিনার সাকিব। পেসার এবাদত নিয়েছেন চার উইকেট। লঙ্কানদের শেষ ব্যাটার রান আউট হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভাল অবস্থানে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ পরবর্তী সংবাদ সিরিজটা হেরেই গেল বাংলাদেশ