ads

বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হতদরিদ্রদের মাঝে স্বেচ্ছাধীন তহবিলের নগদ অর্থ বিতরণ করলেন হুইপ আতিক

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৮, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ

শেরপুরে অসহায়-হতদরিদ্র মানুষ ও গরিব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০২১-২২ অর্থবছরের বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে হলরুমে সদর উপজেলার ১৪ ইউনিয়নের অসহায়-গরিব ব্যক্তিদের মাঝে ওই নগদ অর্থ বিতরণ করেন তিনি।

অর্থ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, জেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি, হুইপকন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।

Shamol Bangla Ads

এদিন শেরপুর সদর উপজেলায় ১৯৩ জন ব্যক্তির মাঝে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেন হুইপ আতিক। এর মধ্যে দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে নগদ ২ হাজার টাকা করে ও গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads