ads

শুক্রবার , ২২ এপ্রিল ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

রেজাউল করিম বকুল
এপ্রিল ২২, ২০২২ ৮:২২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ছেলে বিল্লাল হোসেনের লাঠির আঘাতে বৃদ্ধ বাবা সুরুজ আলী (৭০) নিহত হয়েছেন। ২২ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার গোশাইপুর ইউনিয়নের শংকরঘোষ এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ আলীর ৩ ছেলে ও ২ মেয়ে। বড় ছেলে বিল্লাল হোসেনের সাথে বাবা সুরুজ আলীর সব সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। শুক্রবার দুপুরে বাবা ও ছেলের মধ্যে হালকা কথা কাটাকাটি হয়। পরে বিকেলে সুরুজ আলী বাড়ির পাশে বাজারে গেলে অতর্কিতভাবে বিল্লাল হোসেন তার বাবার ওপর আক্রমণ করে এবং লাঠি দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। একপর্যায়ে ঘটনাস্থলেই মারা যান সুরুজ আলী। পরে কৌশলে পালিয়ে যায় বিল্লাল হোসেন।

নিহত সুরুজ আলীর মেয়ে ইসমত আরা বলেন, আমার বাবাকে বড় ভাই দেখতে পারে না। বাবাকে দেখলেই শুধু মারতে যায়। এজন্য মানুষে তাকে মানসিক রোগী বলতো। আজ আমার বাবারে মেরেই ফেললো। নিহতের ছোট ছেলে কুদ্দুস আলী বলেন, আমার বড় ভাইয়ের সাথে আমাদের মাঝে মাঝেই জমি-জমা নিয়ে ঝগড়া লাগতো। আজ দুপুরে আমাদের পরিবারের সাথে ভাইয়ের কথা কাটাকাটি হয়। পরে আমার বাবারে পিটিয়ে মেরে ফেলছে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার এসআই নাজমুল আমিন বলেন, সুরতহালে নিহতের দু’হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। ইতোমধ্যে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Need Ads
error: কপি হবে না!