ads

সোমবার , ১৮ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ-১০ :গফরগাঁও আসনে মনোনয়ন জমা দিলেন মাহমুদা সুলতানা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০১৩ ৬:১১ অপরাহ্ণ

gafargaon pic-18-11-13আজহারুল হক, গফরগাঁও : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে (ময়মনসিংহ-১০)গফরগাঁও নির্বাচনী আসনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী মাহমুদা সুলতানা মীরা।গত রোববার সন্ধায় বঙ্গবন্ধু এ্যাভিনিও কার্যালয়ে দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে তিনি উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেন।

Shamol Bangla Ads

গফরগাঁও নির্বাচনী আসনটি বরাবরই আলোচিত ও মর্যাদাপুর্ন। প্রাচীন জনপদ গফরগাঁও উপজেলার দক্ষিনাঞ্চলের প্রবাদ পুরুষ শাহ বদরুল হক গেদু মিয়ার সুযোগ্যা কন্যা মাহমুদা সুলতানা দীর্ঘদিন যাবত কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া তিনি উত্তরা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। জরিত রয়েছেন নারী আন্দোলন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে। বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের পরিচালক এবং এ, আর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ট্রাষ্টি হয়ে নারী উন্নয়ন ও অগ্রগতির জন্য নিরলস কাজ করছেন দীর্ঘ দিন ধরে।এবার তিনি জন মানুষের কল্যাণে পিতৃ পুরুষের পুণ্য ভূমি ময়মনসিংহের প্রাচীন জনপদ গফরগাঁও উপজেলাবাসীর সেবার ব্রত নিয়ে তাদের সুখ-দু:খে থেকে জনসেবার সুযোগ চান।

গফরগাঁও আসনে এ নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন সর্বমোট ১৪ জন। নারী নেত্রী ও নারী সমাজের প্রতিনিধি হিসেবে গফরগাঁও আসনে মাহমুদা সুলতানার মনোনয়ন জমা দেয়ায় সাধারন মানুষের মাঝে ব্যাপক আগ্রহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষত গফরগাঁওয়ের দক্ষিনাঞ্চলের আট ইউনিয়ন নিয়ে নব গঠিত পাগলা থানার মানুষের মাঝে অন্য রকম আনন্দধারা বইছে। জন মানুষের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সহযোগিতায় মাহমুদা সুলতানা মীরা পাগলা পুলিশ ষ্টেশন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। পশ্চাদপদ এই জনপদের মানুষের আজন্ম চাওয়া ছিল পাগলা তদন্ত কেন্দ্রটি যেন পুর্ণাঙ্গ থানায় রূপ লাভ করে। আর সে লক্ষ্যে মাহমুদা সুলতানা নিরলসভাবে কাজ করে তা বাস্তবায়ন করেন। সে জন্য গফরগাঁওয়ের দক্ষিনাঞ্চলের মানুষ তাকে শ্রদ্ধা-ভালবাসায় বরণ করে নিয়েছেন। গফরগাঁওয়ের পাগলা এলাকার মানুষ এই আসনে মাহমুদা সুলতানার মনোনয়ন পত্র জমা দেয়ায় রোববার রাতে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করে অনন্দ প্রকাশ করেন। মনোনয়ন পত্র জমা দানের পর তার প্রতিক্রিয়ায়  মাহমুদা সুলতানা বলেন,আমার বাবা প্রয়াত বদরুল হক গেদু মিয়া আজীবন গণ মানুষের সেবা করে গেছেন। আমি তার কণ্যা হিসেবে মানুষের মাঝে জন কল্যাণ ও মঙ্গলার্থে  নিজেকে প্রতিষ্ঠা করতে চাই। জন নেত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আদর্শের প্রতীক হয়ে গণ মানুষের জন্য কাজ করতে চাই।

Need Ads
error: কপি হবে না!