ads

সোমবার , ১৬ জুন ২০২৫ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে ক্লিনিকে চাঁদাবাজি বন্ধে ডিসিকে মালিকদের স্মারকলিপি, মানববন্ধন মঙ্গলবার

ক্লিনিক মালিকের কাছে জোরপূর্বক চাঁদা চেয়ে দিতে অস্বীকৃতি জানালে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ময়মনসিংহের ক্লিনিক মালিকরা।
বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার নেতারা ১৬ জুন সোমবার দুপুরে জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক মুফিদুল আলম স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন।

Shamol Bangla Ads

ক্লিনিক মালিকরা জানান, চাঁদাবাজি বন্ধের দাবিতে মঙ্গলবার দুপুর ১২টায় মানববন্ধন এবং পরবর্তীতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিক বন্ধ রেখে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, “আমরা আশা করব, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। তা না হলেও আমার কঠোর কর্মসূচিতে যাব।”

Shamol Bangla Ads

গত শনিবার নগরের বাঘমারা এলাকা শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে হামলা করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. হারুন অর রশিদকে মারধর করে জখম করা হয়। হারুন অর রশিদের অভিযোগ, স্থানীয় মো. আতিকের (৩৬) নেতৃত্বে এই হামলা হয়েছে। ‘সালামির’ নামে দাবি করা চাঁদা না দেওয়ায় হামলা করে তাকে মারধর করা হয়। তবে মো. আতিক (৩৬) অভিযোগ অস্বীকার করেছেন।

Need Ads
error: কপি হবে না!