ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর নতুন বই ‘আমার দেখা নয়াচীন’

খবর টি পড়েছেন : ১৩৭
বঙ্গবন্ধুর নতুন বই ‘আমার দেখা নয়াচীন’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নতুন বই ‘আমার দেখা নয়াচীন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এটি তার লেখা তৃতীয় স্মৃতিকথামূলক গ্রন্থ। ২ ফেব্রুয়ারী রবিবার বিকালে অমর একুশে বইমেলা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

বইয়ের মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ১৯৫২ সালে তরুণ রাজনৈতিক নেতা হিসেবে পাকিস্তান প্রতিনিধি দলের সদস্য হিসেবে পিকিংয়ে শান্তি সম্মেলনে যোগদান করেন। এরপর ১৯৫৪ সালে কারাগারে থাকাকালীন স্মৃতিনির্ভর নয়াচীন কাহিনি লেখেন তিনি। বইটিতে অসাম্প্রদায়িক ভাবাদর্শ, নিজ দেশকে গড়ার সংগ্রামী প্রত্যয় ফুটে উঠেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারে খাতা সেন্সর করে দেওয়া হতো। সেই সেন্সরের সিল থেকে আমরা জানতে পারি এটি ১৯৫৪ সালে লেখা। মলাটটি অনেকটা চীনা অক্ষরের মতো করে লেখা ছিল এবং মনোগ্রামটি পিকাসোর তৈরি করা।’

Shamol Bangla Ads

তিনি বলেন, ‌‘চীনে শান্তি সম্মলনে কীভাবে গিয়েছেন এবং তার পথ সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে বইটিতে। বিশেষভাবে লক্ষণীয়, এই বইতেই লেখা আছে- চীনে শান্তি সম্মেলনে বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছিলেন বঙ্গবন্ধু।’

সেই সময়ে চীনের অবস্থা কেমন ছিল বইতে সে বিষয়ে সবকিছুর উল্লেখ আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেই সময়ে চীনের বিষয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন আজ বর্তমান চীনের অর্থনৈতিক অবস্থা ঠিক সেভাবেই পরিবর্তন হয়েছে। চীনকে নিয়ে বঙ্গবন্ধুর বিশ্লেষণ ছিল একদম নিখুঁত। এ সবকিছুই উল্লেখ আছে নতুন বইটিতে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা পরবর্তী সংবাদ ঢাকা উত্তর ও দক্ষিণে কাউন্সিলর পদে বিজয়ী হলেন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads