ads

শুক্রবার , ৪ মার্চ ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিপিবির নতুন সভাপতি শাহ আলম, সম্পাদক প্রিন্স

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৪, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহ আলম। আর সাধারণ সম্পাদক হয়েছেন রুহিন হোসেন প্রিন্স। শুক্রবার সকালে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় এই নেতৃত্ব নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নুর।

Shamol Bangla Ads

লুনা নুর জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলার সভাপতি মিহির ঘোষকে সহসাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া ছয় সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করা হয়েছে বলে জানান তিনি।

সভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর অন্য সদস্যরা হলেন—শামসুজ্জামান সেলিম, শাহীন রহমান ও অধ্যাপক এ এন রাশেদা।
দ্বাদশ কংগ্রেসে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

Shamol Bangla Ads

উল্লেখ্য, সিপিবির দ্বাদশ কংগ্রেসে প্রতিনিধিদের গোপন ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। গঠনতন্ত্রের বিধান অনুযায়ী কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সভায় আগামী ৬ মার্চ পার্টির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!