ads

রবিবার , ১৭ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু

খবর টি পড়েছেন : ২২০
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে দেশের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক সংলাপ শুরু হচ্ছে। ১৭ জুলাই রবিবার প্রথম দিন সংলাপে বসছে ৪টি দল। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি এ সংলাপে অংশ নিতে পারবেন।

Shamol Bangla Ads

সংলাপের সময়সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় শুরুতে গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) এবং পরে বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে বসছে ইসি।

নির্বাচন কমিশন জানায়, প্রতিদিন চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে। তিনটি বড় রাজনৈতিক দলের (আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি) জন্য বরাদ্দ দুই ঘণ্টা এবং বাকি দলগুলোর জন্য বরাদ্দ এক ঘণ্টা। আগামী ২০ জুলাই বিএনপির সঙ্গে এবং ৩১ জুলাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

Shamol Bangla Ads

তবে বিএনপি এবং তাদের জোটভুক্ত তিনটি দলের সংলাপে অংশ নেওয়ার সম্ভাবনা কম। এ ছাড়া কিছু বামপন্থী এবং ধর্মভিত্তিক দলও সংলাপে না বসার সম্ভাবনা রয়েছে।

গত জুন মাসে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছিল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কিন্তু এতে ১১টি রাজনৈতিক দল অংশ নেয়নি। দলগুলো হলো, বিএনপি, সিপিবি, বাসদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

এর আগে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, সম্পাদক, নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করেছে কাজী হাবিবুল আউয়ালের কমিশন। তারা জানায়, এসব সংলাপে পাওয়া পরামর্শগুলো পর্যালোচনা করে আগামী নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪ পরবর্তী সংবাদ এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads