ads

রবিবার , ৪ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনার বিস্তার রোধে সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন

খবর টি পড়েছেন : ১৭৮
করোনার বিস্তার রোধে সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯-এর বিস্তার রোধে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ৪ এপ্রিল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ওই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গত ২৯ মার্চ ১৮ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে। ওই নির্দেশনার আলোকে আগামী ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত প্রতিপালনের জন্য প্রজ্ঞাপনে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

ওইসব নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সকল প্রকার গণপরিবহন বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা, জরুরী সেবাদানের ক্ষেত্রে ওই আদেশ প্রযোজ্য হবে না। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হওয়া যাবে না। শপিংমলসহ অন্যান্য দোকানসমূহ বন্ধ থাকবে। কাঁচাবাজার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবরুদ্ধ মাওলানা মামুনুলকে নিয়ে গেল হেফাজত কর্মীরা পরবর্তী সংবাদ সোমবার থেকে গণপরিবহন বন্ধ : কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads