ads

মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকবে যুক্তরাষ্ট্র : রবার্ট মিলার

খবর টি পড়েছেন : ২৫৬
রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকবে যুক্তরাষ্ট্র : রবার্ট মিলার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সিলেট : যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট নগরীর ঐতিহ্যবাহী কিনব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি ওই কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে তাদের দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। যাতে রোহিঙ্গারা ফিরে যেতে উদ্বুদ্ধ হয় এবং সেখানে গিয়ে নিরাপদে বসবাস করতে পারেন। এজন্য মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সহযোগী হিসেবে কাজ করছে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।
সিলেটের অন্যতম আকর্ষণ সুরমা নদীর উপরে নির্মিত ৮৫ বছরের পুরাতন কিনব্রিজ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন। এজন্য গত রোববার থেকে ব্রিজটিতে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর আমন্ত্রণে মঙ্গলবার ব্রিজটি পরিদর্শনে যান যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত। ব্রিজ পরিদর্শন শেষে এটি রক্ষণাবেক্ষণে তার সরকারের সহায়তার আশ্বাস দেন রবার্ট মিলার।
এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী শামছুল হক পাটোয়ারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান বিএনপির পরবর্তী সংবাদ কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads