ads

মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সার্চ কমিটির শেষ বৈঠক আজ, চূড়ান্ত হবে ১০ জনের নাম

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম চূড়ান্ত করতে আজ (মঙ্গলবার) সর্বশেষ বৈঠকে বসছে সার্চ কমিটি। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করবেন।

Shamol Bangla Ads

এর আগে গত ২০ ফেব্রুয়ারি সার্চ কমিটির বৈঠক শেষে বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, নির্বাচন কমিশন আইনের আওতায় সার্চ কমিটি হওয়ার পর ৬টি মিটিং করেছি। আরেকটি মিটিং বাকি আছে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় সপ্তম মিটিং করার মধ্য দিয়ে আপাতত কাজ শেষ করতে পারব। তিনি বলেন, ৪টি মিটিং করেছি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে। আপনারা জানেন, প্রথমে ৩২২ জনের একটি নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। এ তালিকার পর আরও ৪ জন বিশিষ্ট সাংবাদিক আমাদের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। আমরা তাদের ডাকি। তারাও কিছু নাম দিয়ে গেছেন।

তিনি আরও বলেন, নাম দেওয়ার জন্য একদিন সময় বাড়িয়েছিলাম। এরপরও বলেছিলাম যদি কোনো রাজনৈতিক দল নাম পাঠায়, তাহলে বিবেচনায় নেব। সময় বাড়ানোর পর কিছু রাজনৈতিক সংগঠন আরও কিছু নাম পাঠিয়েছে। সব নাম বিবেচনায় নিয়ে পঞ্চম সভায় আমরা ২০ জনের নাম চূড়ান্ত করি।

Shamol Bangla Ads

সার্চ কমিটির প্রধান বলেছিলেন, ১০ জনের নাম খুঁজে বেড়াচ্ছি। আশা করি, চূড়ান্ত ১০টি নাম পেয়ে যাব। ২২ তারিখ সর্বশেষ মিটিং করে রাষ্ট্রপতির কাছে নামগুলো পাঠিয়ে দেব।

আরেক প্রশ্নের জবাবে সার্চ কমিটির প্রধান বলেন, ১০ জনের নাম প্রকাশ করব না। এটা রাষ্ট্রপতির ডোমেইন। রাষ্ট্রপতির কাছে দিলে পরে তিনি যদি বলেন আপনারা প্রকাশ করুন, তাহলে প্রকাশ করব। এটা তার সম্পত্তি, তার কাছেই দিতে হবে। আমাদের প্রকাশ করার কোনো আইন নেই।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

জানা যায়, গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি ৩ দিনে ৪ দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। বিশিষ্টজনরা নির্বাচন কমিশনার হিসেবে কাদের নাম দেওয়া যেতে পারে সে ব্যাপারে সার্চ কমিটিকে পরামর্শ দেন।

এর আগে বিভিন্ন রাজনৈতিক দল ও আগ্রহী ব্যক্তিদের নির্বাচন কমিশনার হওয়ার যোগ্য ব্যক্তিদের নাম পাঠানোর অনুরোধ করেছিল সার্চ কমিটি। ওই অনুরোধে সাড়া দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠন মোট ৩২২ জনের নাম পাঠায়।

গত শনিবার সার্চ কমিটির বৈঠকে ৩২২ জনের তালিকা থেকে ২০ জনের নাম বাছাই করা হয়। ২০ ফেব্রুয়ারি ওই তালিকা ১২-১৩ জনে নিয়ে আসে কমিটি।

উল্লেখ্য, সর্বশেষ নির্বাচন কমিশনের মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ৬ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। কমিটিকে ১০ জনের নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস।

১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং ৪ জন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!