ads

বৃহস্পতিবার , ৩ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনার মধ্যেও গণমাধ্যমকর্মীরা অকুতোভয়: তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৭৯
করোনার মধ্যেও গণমাধ্যমকর্মীরা অকুতোভয়: তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে এবং এই সময় গণমাধ্যমকর্মীরাও অকুতোভয়ে কাজ করে চলছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ২ জুন বুধবার সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি) লিডারস ওয়েবসামিটে ওইসব কথা বলেন তিনি। মন্ত্রীপর্যায়ের উদ্বোধনী আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ ঘনবসতির দেশ। তা সত্ত্বেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে দেশে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। পাশাপাশি তিনি দেশের মানুষের খাদ্য ও কাজেরও কোনো সংকট হতে দেননি। শুধু তাই নয়, গত এক বছরে দেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে দুই হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বিশ্বের হাতেগোনা ধনাত্মক জিডিপি প্রবৃদ্ধির ২০টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে।

Shamol Bangla Ads

করোনাকালে দেশের গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মানুষকে করোনা বিষয়ে সঠিক তথ্য দেওয়া, স্বাস্থ্য সচেতনতা বার্তা প্রচার এবং গুজব রটনা প্রতিহত করতে দেশের মূলধারার গণমাধ্যম বিশাল ভূমিকা রেখে চলেছে এবং সাংবাদিকরা অকুতোভয়ে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব গণমাধ্যমকর্মীর জন্য বিশেষ সহায়তা চালু রেখেছেন এবং রাখবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জীবন-জীবিকায় প্রাধান্যের বাজেট পেশ আজ পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর একান্ত সচিব হলেন মনিরা বেগম

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads