ads

রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসি পাস করেছি তাতেই খুশি : দীঘি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ

১৩ ফেব্রুয়ারি রবিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকাই ছবির নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তিনি পেয়েছেন জিপিএ- ৩.৭৫। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।

Shamol Bangla Ads

ফল জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দীঘি বলেন, ‘পেন্ডামিকের এই পরিস্থিতিতে পরীক্ষা দিয়ে পাস করেছি তাতেই আমি খুশি। আমার বাবাও খুশি।’

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।

Shamol Bangla Ads

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ শব্দটি লাগে চলতি বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!