ads

মঙ্গলবার , ২২ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দ আশরাফের আসনে নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

খবর টি পড়েছেন : ২১২
সৈয়দ আশরাফের আসনে নির্বাচন ২৮ ফেব্রুয়ারি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের প্রয়াত উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের শূন্য কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার (২২ জানুয়ারি) ৪৩ তম কমিশন বৈঠক শেষে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ ওই ঘোষণা দেন।
তিনি বলেন, কিশোরগঞ্জ-১ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করায় তিনি শপথ গ্রহণ করেননি। যেহেতু তিনি শপথ গ্রহণ করেননি তাই সাধারণ নির্বাচন হিসেবে গণ্য করা হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ‘এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।’
দীর্ঘদিন ধরে অসুস্থ সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ওইদিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে সৈয়দ আশরাফুল ইসলাম দশম সংসদের নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ছিলেন। একই সঙ্গে দায়িত্ব পালন করেন জনপ্রশাসন মন্ত্রী হিসেবে। আর একাদশ সংসদের নির্বাচিত হলেও শপথ গ্রহণ করতে না পারায় সংসদ সদস্য হিসেবে গণ্য হননি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সময় থাকতে ভোটাধিকার ফিরিয়ে দিন : রিজভী পরবর্তী সংবাদ ময়মনসিংহ নগরীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads