ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মধ্যে অনুদানের চেক বিতরণ

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১০, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ

শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অর্থায়নে ৩৮ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের সন্তানদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি আয়োজক সংগঠনের ফান্ডে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। সেইসাথে সংগঠনের উদ্যোগে একটি বিনোদন কেন্দ্র তৈরির জন্য জন্য জমির বন্দোবস্তের আশ্বাস নেন।

জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. ইকবাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। সংগঠনের সহ-সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি ছাদেক আলী বিএসসি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আবুল খায়ের, সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল হক, কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস প্রমুখ।

Shamol Bangla Ads

এদিন জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ শিক্ষাবৃত্তি হিসেবে ৯ জনকে ৪৮ হাজার ২শ টাকা, এককালীন অনুদান হিসেবে ১৭ জনকে ৫১ হাজার টাকা এবং জরুরি চিকিৎসা, কন্যার বিবাহ ও প্রাকৃতিক দুর্যোগের সাহায্য অনুদান হিসেবে ১২ জনকে ৬৮ হাজার ২শ টাকা অনুদানের চেক প্রদান করেন।

Need Ads
error: কপি হবে না!