ads

রবিবার , ৬ ফেব্রুয়ারি ২০২২ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা কারাগারে নতুন এলইডি টেলিভিশন প্রদান

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৬, ২০২২ ১:০২ অপরাহ্ণ

শেরপুর জেলা কারাগারের মহিলা ওয়ার্ডে জেলা প্রশাসনের উদ্যোগে অনুদান হিসেবে একটি নতুন এলইডি টেলিভিশন প্রদান করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি রবিবার সকালে জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জেলা কারাগারের জেল সুপার মো. আবুল কালাম আজাদের কাছে টেলিভিশনটি হস্তান্তর করেন।

Shamol Bangla Ads

টেলিভিশন প্রদানকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, জেলা কারাগারের মহিলা ওয়ার্ডের টেলিভিশনটি নষ্ট হয়ে যাওয়ার বিষয়ে জেল সুপার জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদকে জানালে তিনি একটি নতুন টেলিভিশন ক্রয় করে অনুদান হিসেবে প্রদান করেন। এর কিছুদিন আগে কারাগারের পুরুষ ওয়ার্ডেও একটি এলইডি টেলিভিশন দেওয়া হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!