ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পোরশায় সামাজিক বনায়নের উপকারভোগিদের মধ্যে চেক বিতরন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
পোরশায় সামাজিক বনায়নের উপকারভোগিদের মধ্যে চেক বিতরন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলায় সামাজিক বনায়নে উপকারভোগিদের মধ্যে লভ্যাংশের চেক বিতরন করা হয়েছে। পোরশা ফরেষ্ট রেঞ্জ-এর উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাজিক বনায়ন বগুড়া অঞ্চলের বন সংরক্ষক ড. লস্কর মাকসুদুর রহমান।

Shamol Bangla Ads

 উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোরশা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তবিবুর রহমান শাহ এবং সামাজিক বনায়ন রাজশাহী বিভাগী বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র।

 এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ রাজশাহী পাইকবান্দা রেঞ্জের পত্নীতলা ফরেষ্ট বিট অফিসার মোঃ সাইদুর রহমান, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, এস.এ টিভি নওগাঁ প্রতিনিধি মামুনুর রশিদ বাবু, চ্যানেল আই নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েশ, উপকারভোগি সদস্য মোঃ সামসুল আলম সহ সামাজিক বন বিভাগ রাজশাহীর পত্নীতলা ও পোরশার অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ।

Shamol Bangla Ads

 অনুষ্ঠানে পোরশা উপজেলার সামাজিক বনায়নে পরিচর্যা করার জন্য ৭৯ জন উপকারভোগির মধ্যে ৭৪ লাখ ৭০ হাজার ১৬ টাকার চেক বিতরন করা হয়।

Need Ads
error: কপি হবে না!