ads

বুধবার , ১৯ জানুয়ারি ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিবির অভিযানে সিলিং ফ্যানে মিলল ১৭ গ্রাম হেরোইন, আটক ১

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৯, ২০২২ ৫:১০ অপরাহ্ণ

শেরপুরে সিলিং ফ্যানের ভেতরে অভিনব কায়দায় হেরোইন বহনকালে ১৭ গ্রাম হেরোইনসহ ফজলুল হক (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। ১৮ জানুয়ারি মঙ্গলবার রাতে শহরের খোয়ারপাড় শাপলাচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফজলুল শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। বুধবার দুপুরে মাদক আইনের মামলাসহ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওইসময় জান্নাত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে শেরপুর-ঝিনাইগাতী সড়কে সিলিং ফ্যানের বডির ভেতরে অভিনব কায়দায় সাদা পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় ১৭ গ্রাম হেরোইনসহ ফজলুল হককে আটক করে ডিবি পুলিশ।

উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। ডিবির এসআই আজিজুল হাসানের নেতৃত্বে ওই অভিযানে এএসআই মাহবুব আলম, এএসআই সাইফুল ইসলাম, এএসআই হুমায়ুন কবিরসহ কয়েকজন কনস্টেবল অংশ নেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা ডিবির পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীর দিক-নির্দেশনায় নিয়মিত অবৈধ মাদক উদ্ধার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে ১৭ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ওই ঘটনার তার বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শেরপুরকে মাদকমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!