ads

শুক্রবার , ৫ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিসির সেরার তালিকায় বাংলাদেশ-পাকিস্তান-নামিবিয়ার ক্রিকেটার, নেই ভারত

খবর টি পড়েছেন : ২০৮
আইসিসির সেরার তালিকায় বাংলাদেশ-পাকিস্তান-নামিবিয়ার ক্রিকেটার, নেই ভারত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মাসের সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অক্টোবর মাসের সেই তালিকায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, পাকিস্তানের আসিফ আলি ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ওয়েইসে থাকলেও- জায়গা হয়নি কোনও ভারতীয় ক্রিকেটারের।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, চলতি টি২০ বিশ্বকাপে অন্তত দু’টি ম্যাচে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন আসিফ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দিকে ১২ বলে ২৭ রানের ইনিংস খেলেন তিনি। পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে এক ওভারে চারটি ছক্কা মেরে ম্যাচ জেতান আসিফ। তবে বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করতে না পারলেও অক্টোবরে ছ’টি টি-২০ ম্যাচে ১৩১ রান করেছেন সাকিব। নিয়েছেন ১১টি উইকেট।

অন্যদিকে, ওয়েইসে নামিবিয়ার হয়ে আটটি ম্যাচে ১৬২ রান করেছেন ও সাত উইকেট নিয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তার ম্যাচ জেতানো ৬৬ রানের ফলেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পেরেছে নামিবিয়া।

Shamol Bangla Ads

আইসিসি-র একটি স্বাধীন ভোটিং অ্যাকাডেমি ও বিশ্ব জুড়ে সমর্থকদের ভোটের মাধ্যমে এই তিনজনের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে। আগামী সপ্তাহে তার নাম ঘোষণা করবে আইসিসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পয়েন্ট হারালো মেসিবিহীন পিএসজি : শেষ মুহূর্তের গোলে… পরবর্তী সংবাদ বাংলাদেশ নারী দলের অধিনায়ক হলেন শেরপুরের কৃতি সন্তান…